হাইব্রিড শশা ফারিয়া : বাংলাদেশে ইহা একটি জনপ্রিয় শশার জাত। এটি মে-জুন মাসের গরমে অন্যান্য শশার চেয়ে ভালো ফলন দেয়। তবে এ সময়ের মধ্যে বার বার ফলন পেতে হলে গাছকে বিশেষ পরিচর্যা প্রয়োজন (১৫-২৫) দিন বয়সে মাচার উপর শশা উঠিয়ে দিতে হয়, ইউরিয়া প্রয়োগ করা যায়। ফলের আকার ১২-১৫ সেমি. পর্যন্ত হয়ে থাকে এবং গাছের আয়ুষ্কাল বেশি হওয়ায় দীর্ঘদিন ফলন পাওয়া যায়। শশা চাষে বীজ হারঃ ২০০ গ্রাম/একর, মাচার দূরত্বঃ ৬ ফুট × ৪ ফুট, ফলনঃ ৪০ টন/একর।